ফারইস্ট ইউনিভার্সিটির নতুন ট্রেজারার ড. আবদুল আউয়াল

২৯ আগস্ট ২০১৮, ০৪:৩১ PM

© ফাইল ফটো

বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবদুল আউয়াল খান। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপ-সচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩৩(ক) ধারা অনুযায়ী ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার পদে অধ্যাপক ড. আবদুল আউয়াল খানকে নিয়োগ দেয়া হয়েছে।  যোগদানের তারিখ হতে চার বছরের জন্য নিয়োগ প্রদানে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন।’

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়।

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬