নর্থ সাউথ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

১৯ আগস্ট ২০১৮, ১১:১৬ AM
নর্থসাউথ ইউনিভার্সিটি

নর্থসাউথ ইউনিভার্সিটি © ফাইল ফটো

রাজধানীর বেইলি রোড থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  শনিবার বিকেলে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ওই ছাত্রীর নাম ফাইজা রহমান (২৪)।

গতকাল বিকালে বেইলি রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।  পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।

ফাইজার চাচা আবুল মনসুর জানান, ফাইজা নর্থসাউথ ইউনিভার্সিটির বিবিএর ছাত্রী ছিলেন।  সাত-আট মাস আগে মোহাম্মদপুরের বাসিন্দা ব্যবসায়ী নাবিদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের কাবিন করা হয়।  এর পর থেকে দুই বাসায় যাতায়াত ছিল ফাইজার।  সামনেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।  মা নুসরাত জাহানের সঙ্গে বেইলি রোডে থাকতেন ফাইজা।

তিনি জানান, সকালে ফাইজাকে বাসায় তালাবদ্ধ রেখে ছোট মেয়ে ফারিয়াকে নিয়ে বের হন মা নুসরাত।  কাজ শেষ করে বাসায় ফিরে দেখেন ফাইজা বিছানায় অচেতন হয়ে পড়ে আছেন।  দ্রুত তাকে মনোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ফাইজার বাবা মাসুদুর রহমান পাঁচ বছর আগে মারা যান।  বাবার ব্যবসা দেখতেন তার মা।  দুই বোনের মধ্যে ফাইজা বড় ছিলেন।  তবে কী কারণে ফাইজার মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি আবুল মনসুর।

অনন্যার মামা রফিকুল ইসলাম ঢাকা মেডিকেলে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের বলেন, শুক্রবার সকালে অনন্যাকে বাসায় রেখে বাইরে থেকে তালা দিয়ে কাজে যান নুসরাত জাহান।  এ সময় তিনি ছোট মেয়ে ফারিয়াকেও সঙ্গে নিয়ে যান।  রফিকুলের ভাষ্য, বাসায় ফিরে নুসরাত জাহান অনন্যাকে বিছানায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন।  স্বজনেরা প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) কাজী মাইনুল ইসলাম জানান, পুলিশকে জানানো হয়েছে- ফাইজা আত্মহত্যা করেছে।  তবে তার মৃত্যু রহস্যজনক।  আসল ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬