সমুদ্রে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

১৮ আগস্ট ২০১৮, ১২:৩৩ PM
নিহত ইফতেখারুল আলম আবিদ

নিহত ইফতেখারুল আলম আবিদ © সংগৃহীত

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী নাম ইফতেখারুল আলম আবিদ (২৫)।  ফেনী জেলার ধুলসরদা এলাকার মো. ইউনুছ আলীর ছেলে। 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল আলম জানান, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন আবিদ।  শনিবার সকাল ৭টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট দিয়ে সমুদ্রে গোসল করতে নামেন ইফতেখারুল আলম আবিদ ও তার বন্ধুরা।

এক পর্যায়ে পানিতে ভেসে গিয়ে ডুবে যান আবিদ।  ট্যুরিস্ট পুলিশ ও সি সেইফ লাইফগার্ড তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯টার দিকে তার মৃত্যু হয়।

সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আপন হোসেন মানিক জানান, নিহত আবিদের মরদেহ মর্গে রয়েছে।  তার বন্ধুরা মরদেহটি ফেনীতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬