মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রের

২০ নভেম্বর ২০২৩, ১০:২৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
নিহত ফরিদুজ্জামান

নিহত ফরিদুজ্জামান © টিডিসি ফটো

রাজশাহীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফরিদুজ্জামান নামে এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রবিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর সিএনবি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ফরিদুজ্জামান (২১) রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার পিতা বোয়ালিয়া থানার কনস্টেবল দুরুল হুদা।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হক জানান, নিহত ফরিদুজ্জামান মোটরসাইকেলে এক বন্ধুসহ পদ্মা নদীর ধারে অবস্থিত বিজিবি গার্ডেনের দিক থেকে সিমলা পার্কের দিকে যাচ্ছিলেন। সার্কিট হাউসের সামনের রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের রাস্তায় ধাক্কা লেগে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা আরেকজন আহত হয়েছেন।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬