বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২ ছাত্রের জামিন নামঞ্জুর

১৬ আগস্ট ২০১৮, ০৮:০৫ PM
ফাইল ফটো

ফাইল ফটো

বাসচাপায় রাজধানীর বিমানবন্দর সড়কে শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর ছাত্রদের নিরাপদ সড়কসহ কয়েকটি দাবির আন্দোলন চলাকালে পুলিশের ওপর ‘হামলা ও ভাঙচুরের’ অভিযোগে বাড্ডা ও ভাটারা থানার দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক লস্কর সোহেল রানা পৃথক দুই মামলায় এই আদেশ দেন।

আসামি পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট কবির হোসেনসহ আরও অনেকে। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও)জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

এই ১২ জন শিক্ষার্থী হলেন— সাখাওয়াত হোসেন নিঝুম, শিহাব শাহরিয়ার, সাবের আহম্মেদ উল্লাস, আজিজুল করিম অন্তর, মাসহাদ মুর্তজা আহাদ, রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান, রেদোয়ান আহম্মেদ, তরিকুল ইসলাম, রেজা রিফাত আখলাক, সীমান্ত সরকার ও ইকতিদার হোসেন।

প্রসঙ্গত, মামলার এজাহারে বলা হয় ৬ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথ ইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপোলো হাসপাতাল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় লোহার রড, পাইপ ও ইট দিয়ে পুলিশের ওপর হামলা করেন। তারা আফতাব নগর মেইন গেটের রাস্তায় যান চলাচলে বাধা দেন। এছাড়া, লাঠিসোঁটা ও ইটপাটকেল দিয়ে রাস্তায় গাড়ি ভাঙচুর করেন। পুলিশ বাধা দিলে তাদের ওপরে আক্রমণ করেন আসামিরা।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬