ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শিক্ষকতায় দক্ষতাবৃদ্ধি ও আত্ম উন্নয়নে প্রশিক্ষণ

১৬ আগস্ট ২০১৮, ০৫:১৬ PM
সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এর সাথে প্রশিক্ষনার্থীবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এর সাথে প্রশিক্ষনার্থীবৃন্দ। © টিডিসি ফটো

শিক্ষকতায় দক্ষতাবৃদ্ধি ও আত্ম উন্নয়ন এবং গবেষণায় উন্নয়নের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাধারণ শিক্ষা উন্নয়ন (জিইডি) বিভাগের আয়োজনে ১০আগস্ট থেকে ৫ দিনব্যাপী ‘শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ’কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচীতে সাধারণ শিক্ষা উন্নয়ন ও ইংরেজি বিভাগের ৮০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ১৪ আগস্ট ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন।

দক্ষ ও মানসম্মত শিক্ষক তৈরির লক্ষ্যে শিক্ষকদের আত্ম উন্নয়ন, দক্ষতাবৃদ্ধি, গবেষণামূলক জ্ঞানবৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার জানা ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়ে প্রশিক্ষণ কোর্স সাজানো হয়েছিল।

প্রশিক্ষণ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, অ্যালাইড হেলথ সায়েন্সে অনুষদের ডিন অধ্যাপক ড. আহমাদ ইসমাইল মোস্তফা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল হক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ খোন্দকার মোহাম্মদ শাহ-আল-মামুন, উম্মে মোস্তারিনসহ অন্যান্য অনুষদের শিক্ষকবৃন্দ।

বিশ ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচীর মধ্যে ছিল শিক্ষকতার মৌলিকবিষয়, শিক্ষকতায় প্রযুক্তির ব্যবহার, আত্ম উন্নয়ন ও শিক্ষকতায় দক্ষতাবৃদ্ধি এবং গবেষণা উন্নয়ন।

 

হিশামের বিরুদ্ধে একাধিকবার পুলিশে অভিযোগ দেয় পরিবার, ছিলেন …
  • ২৯ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনায় ম…
  • ২৯ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দামে বড় পতন
  • ২৯ এপ্রিল ২০২৬
১ মে থেকে নতুন পদ্ধতিতে মিলবে ফায়ার লাইসেন্স
  • ২৯ এপ্রিল ২০২৬
কেন ওপেক ছাড়ল আরব আমিরাত, সৌদির সঙ্গে দ্বন্দ্ব নাকি ট্রাম্প…
  • ২৯ এপ্রিল ২০২৬
নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান, সতর্ক করে যা ব…
  • ২৯ এপ্রিল ২০২৬