মানারাত ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ২৫ তম ব্যাচের বিদায় সংবর্ধনা

১১ আগস্ট ২০১৮, ০৫:০২ PM
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হাফিজুল ইসলাম মিয়া
 বক্তব্য দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হাফিজুল ইসলাম মিয়া বক্তব্য দেন।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ২৫ তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হাফিজুল ইসলাম মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য প্রফেসর এটিএম ফজলুল হক, প্রফেসর ড. এম. উমার আলী ও প্রফেসর ড. মো. মোজাম্মেল হক এবং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. এম. কোরবান আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হাফিজুল ইসলাম মিয়া বিদায়ী ছাত্র-ছাত্রীদর উত্তোরোত্তর সফলতা কামনা করেন। এ সময় তিনি বিদায়ী ছাত্র-ছাত্রীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬