নর্দান ইউনিভার্সিটির ৬ষ্ঠ সমাবর্তনে ডিগ্রি পেলেন ৩৭৩২ শিক্ষার্থী

২২ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ

সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ © টিডিসি ফটো

বেসরকারি নর্দান ইউনিভার্সিটির স্নাতক ও স্নাতকোত্তরের ৩ হাজার ৭৩২ শিক্ষার্থীদের সমাবর্তনের মাধ্যমে সনদ প্রদান করা হয়েছে। এছাড়াও উচ্চশিক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য স্বর্ণপদক প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের ৮ শিক্ষার্থীকে।

আজ রবিবার (২২ অক্টোবর) বেসরকারি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত উচ্চশিক্ষালয়টির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, তথ্য-প্রযুক্তিভিত্তিক সমাজ গঠন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়তে যোগ্য ও দক্ষ নাগরিক তৈরির পাশাপাশি মানবিক গুণাবলীরও বিকাশ ঘটাতে হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও চতুর্থ শিল্প বিপ্লবের জন্য যুগোপযোগী হয়ে গড়ে উঠতে হবে। আমি আশা করি, আপনারা এ চ্যালেও মোকাবিলা করে ভবিষ্যত জীবনেও নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে।

তিনি বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞানে অগ্রগামী হবে। সততা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন। 

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মসিউর রহমান বলেন, প্রযুক্তিগতভাবে পুরো পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। প্রযুক্তিকে ব্যবহার করে আমাদেরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মধ্যে সীমাবন্ধ থাকলে চলবে না, দ্রুত এগিয়ে যেতে হলে তথ্য-প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে হবে। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান শুধুমাত্র সার্টিফিকেট লাভের উদ্দেশ্যে সীমাবদ্ধ না রেখে দেশ এবং জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সমাজ ও দেশের মানুষের কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করার আহবান জানান।

সমাবর্তন অনুষ্ঠানটি পরিচালনা করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অবঃ), বাংলাদেশ নৌবাহিনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, উপাচার্য, শিক্ষাবিদ ও আমন্ত্রিত অতিথিরা।

নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে শুরু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now