ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে আসাম ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

০৯ আগস্ট ২০১৮, ০৬:২৩ PM
ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে আসাম ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে আসাম ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর © টিডিসি ফটো

পারস্পরিক শিক্ষা বিনিময় ও সম্মিলিতভাবে শিক্ষা প্রসারের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সাধনের লক্ষ্যে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে ভারতের আসাম ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  আজ ড্যাফোডিল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে এ সমঝোতা স্মারক আনুষ্ঠিত হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনালইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব ঊল হক মজুমদার ও আসাম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর দিলীপ চন্দ্র নাথ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এ কে এম ফজলুল হক, স্থায়ী ক্যাম্পাসের ডীন প্ররফসর ড. মোস্তফা কামাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, বাণিজ্যিক ও উদ্যোক্তা অনুষদের ডীন মাসুম ইকবাল ও আসাম ইউনিভার্সিটির সহকারি অধ্যাপকও আইকিউ এসি’র সহকারি পরিচালক প্রদীপ্ত দাসসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমঝোতা চুক্তি অনুযায়ী এখন থেকে আসাম ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য সমন্বিত শিক্ষাকার্যক্রম ও কোর্সের আয়োজন করবে।  এছাড়া শিক্ষার্থীদের গবেষণা উদ্ভাবন, উদ্যোগ ইত্যাদির জন্য উভয় প্রতিষ্ঠান একটি ‘কোঅপারেশন হাব’ প্রতিষ্ঠা করবে।  প্রতিষ্ঠান দুটি শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা ও উদ্ভাবনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করবে এবং যৌথ ঊদ্যোগে বিভিন্ন ধরনের সেমিনার, কনফারেন্স ইত্যাদির আয়োজন করবে।

 

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close