কক্সবাজার বীচে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

০১ আগস্ট ২০১৮, ১১:২০ PM
ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজার বীচে গোসল করতে নেমে রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের এক ছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই ছাত্রের নাম মো. রাফসান ফয়সাল। সে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বীচের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী।

ফজলে রাব্বী বলেন, মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা হয়ে বুধবার সকালে কক্সবাজার পৌঁছান মো. রাফসান ফয়সাল, মো. সামিউল হাসান সায়েদ ও তায়েবা তাবাচ্ছুম। তারা কলাতলী এলাকার আবাসিক হোটেল জিনিয়াতে ওঠেন।

বিকালে বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যার পর বীচে যান তারা। সেখানে ২-৩ ঘণ্টা সময় কাটান। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে সামিউলকে তীরে রেখে রাফসান ও তায়েবা বীচে নামেন। কিছুক্ষণ পর রাফসান নিখোঁজ হন।

তিনি আরও বলেন, নিখোঁজ রাফসানকে উদ্ধারে কক্সবাজার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এছাড়া বীচে দায়িত্ব পালনকারী উদ্ধারকর্মীরাও সাগরের বিভিন্ন পয়েন্টে তল্লাশী চালাচ্ছেন।

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬