আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী চাকরি মেলা

২৮ জুলাই ২০১৮, ০৭:২০ PM

সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলজির (এইউএসটি) সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটি (এসিইএস)। শনিবার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. শরীফুল আলম জব ফেস্ট উদ্বোধন করেন । এসময় তার সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান ড. শারমীন রেজা চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দ্বিতীয়বারে মতো আয়োজিত এ মেলা উৎসবে বসুন্ধরা গ্রুপ, মির সিমেন্ট, আনোয়ারা গ্রুপ, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং, এডুভার্ট স্টুডেন্ট কনসাল্টেন্ট, এসিয়্যূর গ্রুপ ও স্টুডিও আর্কিটেকটনিক অংশ নিয়েছে।

অংশগ্রণকারী প্রতিষ্ঠানগুলো এইউএসটির পুর প্রকৌশলীদের চাকরি দেওয়ার জন্য এসেছে। মূলত প্রতিষ্ঠানগুলো এখান থেকে সিভি নিয়ে যাবে। পরে যথাযথ প্রক্রিয়ায় যোগ্যদের নিয়োগ দেবে।

বসুন্ধরা গ্রুপের (সেক্টর এ) মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ মোহাম্মদ হাবিবুল্লাহ-আল-কায়সার বলেন, আমরা প্রতিটি সিভিকে গুরুত্ব সহকারে নিই। তারপর সেখান থেকে যোগ্যদের নিয়োগ দেওয়া হয়। গত বছরও আমরা ভাল সাড়া পেয়েছিলাম। বিকেল ৫টা পর্যন্ত উৎসবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বুথে সিভি জমা দেওয়া যাবে।

উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. শরীফুল আলম বলেন, এটি একটি ভাল উদ্যোগ। আশা করি শিক্ষার্থীদের জন্য এটি সাফল্য বয়ে আনবে।

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬