আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল সপ্তাহের সমাপ্তি

১৬ জুলাই ২০১৮, ০৫:২৭ PM
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা ‘র‍্যাপো কোডওয়্যার-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।  বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতার অংশ হিসেবে প্রোগ্রামিং কনটেস্ট, হার্ডওয়্যার-সফটওয়্যার প্রজেক্ট শো, কুইজ কনটেস্টের আয়োজন করা হয়।

৭ জুলাই প্রোগ্রামিং কনটেস্ট প্রতিযোগিতা পরবর্তী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড কাজী শরিফুল আলম।  এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড কাজী এ কল্পমা, অধ্যাপক ড এস এম আবদুল্লাহ আল মামুন প্রমুখ।  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ৫২টি দল প্রোগ্রামিং কনটেস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

৮ জুলাই হার্ডওয়্যার-সফটওয়্যার প্রজেক্ট শো, লাইন ফলোয়িং রোবট রেস প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ৫০টি দল অংশগ্রহন করে। 

৯ জুলাই কুইজ কনটেস্টের প্রাথমিক পর্ব, ১০ জুলাই কুইজ কনটেস্টের দ্বিতীয় পর্ব ও ১১ জুলাই কুইজ কনটেস্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

৯ জুলাই অনুষ্ঠিতব্য আন্ত-এইউএসটি সফটওয়্যার ও হার্ডওয়ার এই দুই ক্যাটাগরির প্রজেক্ট প্রদর্শনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী রফিকুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের  ট্রেজারার, ডীন এবং সিএসই’র  বিভাগীয় প্রধান।  অতিথিবৃন্দরা অংশগ্রহণকারীদের অদম্য ইচ্ছা ও সৃষ্টিশীলতার ভূয়সী প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের সুনাম পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে উৎসাহ প্রদান করেন।

সমাপনী দিন ১৪ জুলাই কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড কাজী এ কল্পমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড এ এম এম শফিউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড কাজী শরিফুল আলম, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড আব্দুর রহিম মোল্লা, অধ্যাপক ড এস এম আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল সপ্তাহ-২০১৮ এর স্পন্সর ছিল মার্ক্স ইয়ং স্টার, এডাটা, এনোসিস, কম্পিউটার সার্ভিসেস এবং আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রফী ক্লাব।  মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে বাংলা ভিশন, বাংলা ট্রিবিউন এবং ডেইলি সান।

ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রী অদিতাকে হত্যা, গৃহশিক্ষকের মৃ…
  • ২৯ এপ্রিল ২০২৬
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: …
  • ২৯ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুর সরকারি কলেজে পাল্টা হামলা-ভাঙচুর গ্রাফিক আর্টস …
  • ২৯ এপ্রিল ২০২৬
পিবিআইয়ের রহস্য উদঘাটন: পরকীয়া ও পারিবারিক দ্বন্দ্বে বেনাপো…
  • ২৯ এপ্রিল ২০২৬
সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ২৯ এপ্রিল ২০২৬
মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের তারিখ ঘো…
  • ২৯ এপ্রিল ২০২৬