শনিবার আইআইইউসি’র চতুর্থ সমাবর্তন

১৪ জুলাই ২০১৮, ০১:০৫ AM

শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ৪র্থ সমাবর্তন। সকাল ১১টায় কুমিরাস্থ আইআইইউসি’র স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে সমাবর্তনের অনুষ্ঠান। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। 

সমাবর্তন বক্তা হিসাবে বক্তব্য উপস্থাপন করবেন আইআইইউসির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ই্উজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

তাছাড়া বক্তব্য রাখবেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর কে এম গোলাম মহিউদ্দীন।

সমাবর্তনে এবার ২২ হাজার ৮ শত ৫৯ জনকে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে ৩৬ জনকে আচার্য স্বর্ণপদক এবং ২ শত ৩০ জনকে উপাচার্য স্বর্ণপদক প্রদান করা হবে। 

সমাবর্তন অনুষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে ২ হাজার ৫ শত ৭৬ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬