রাজধানীতে বাসচাপায় ছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ

০২ জুলাই ২০১৮, ০৫:৫৩ PM
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী মিরপুর এলাকায় বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে মিরপুরের চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সৈয়দ মাসুদ রানা (২৩)।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন তারা। পুলিশ বাসটি আটক করলেও এর চালক পলাতক।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মনিরুজ্জামান  বলেন, মাসুদ রানা বিইউবিটির বিবিএর ৩০তম ব্যাচের ছাত্র ছিলেন। বাড়ি মিরপুরের দক্ষিণ বিসিল এলাকায়। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার সময় দিশারী পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) নেওয়ার পর চিকিৎসকেরা মাসুদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর সোমবারের জন্য সব ক্লাস স্থগিত করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিইউবিটির শিক্ষার্থীরা মিরপুর-১ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেন। দিশারী পরিবহনের ৫-৬টি বাসসহ কয়েকটি যানবাহন সেখানে ভাংচুর করা হয়। এরপর চিড়িয়াখানা রোডে সনি সিনেমা হল এলাকার বিভিন্ন স্থানে তারা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনস্থলে এসে নিয়ন্ত্রণ করে।

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬