ড্যাফোডিলে ‘স্পট রিক্রুটমেন্ট’ কর্মসূচী অনুষ্ঠিত

২৭ জুন ২০১৮, ০৫:৫৫ PM

© টিডিসি

শিক্ষার্থীদের চাকরির সুযোগ করে দিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হলো ‘স্পট রিক্রুটমেন্ট’ কর্মসূচী।  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজিকন টেকনোলজিস এবং ‘স্কিল ডট জবস্’ যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।  

ডিজিকন টেকনোলজিসের কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদে কর্মী নিয়োগের উদ্দেশ্যে এ কর্মসূচীর আয়োজন করা হয়।  এতে আগ্রহী শিক্ষার্থীরা জীবনবৃত্তান্ত জমা দেন এবং সেমিনার শেষে প্রাথমিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে পরবর্তীতে চূড়ান্ত মৌখিক পরীক্ষার জন্য আহ্‌বান জানাবে ডিজিকন টেকনোলজিস।  মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়োগ প্রদান করবে প্রতিষ্ঠানটি।

কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল-হক মজুমদার।  কর্মসূচীতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডিজিকন টেকনোলজিসের সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ) ইলমা সুলতানা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, ডিজিকন টেকনোলজিসের নির্বাহী কর্মকর্তা (মানবসম্পদ) পিয়াস পাল ও নির্বাহী কর্মকর্তা (মানবসম্পদ) নাজিমুজ্জামান চৌধুরী। 

অনুষ্ঠানে অধ্যাপক ড. এস এম মাহবুব-উল-হক মজুমদার বলেন, কর্মজীবনে রাতারাতি সফল হওয়ার কোনো সুযোগ নেই।  ছোট অবস্থান থেকেই কর্মজীবন শুরু করতে হয়।  কঠোর পরিশ্রমের মাধ্যমে উচ্চপদে অধিষ্ঠিত হতে হয়।  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে শুধু সার্টিফিকেট প্রদান করে না; বরং তাদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলে।  এই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজন শিক্ষার্থীকে ডিগ্রি সম্পন্ন করার পর একদিনও বেকার না থাকতে হয়।

ইলমা সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কাস্টমার সার্ভিস একটি সম্ভাবনাময় খাত। দিন দিন এই খাত বিস্তৃত হচ্ছে।  এখানে ক্যারিয়ার সম্ভাবনা প্রচুর।  ধৈর্য্য, পরিশ্রম ও একাগ্রতা থাকলে কাস্টমার সার্ভিস পেশায় দ্রুত উন্নতি করা সম্ভব।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
  • ১০ আগস্ট ২০২৬
দেশে প্রথমবার ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’কে অকুপেশন হিসেবে ম্যাপিং…
  • ১০ আগস্ট ২০২৬
ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
  • ১০ আগস্ট ২০২৬
পড়াশোনা যেমন করেছে, এসএসসির ফলাফল তেমনই হয়েছে: শিক্ষামন্ত্রী
  • ১০ আগস্ট ২০২৬
ঢাবির ৭১ শতাংশ শিক্ষার্থী ক্লাসে যান অ্যাটেনডেন্সের জন্য, শ…
  • ১০ আগস্ট ২০২৬