ঈদের ছুটি শেষে রবিবার খুলছে নজরুল বিশ্ববিদ্যালয়

০৮ জুলাই ২০২৩, ১০:৩৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঈদ-উল-আজহার ছুটি শেষে আগামীকাল খুলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। রবিবার (৯ জুলাই) থেকে পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী চলবে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১১ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বন্ধ ছিল একাডেমিক কার্যক্রম। অন্যদিকে ১৮ জুন হতে ৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস, দপ্তর, হল ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ ছিলো।

এদিকে ৬ জুলাই পর্যন্ত ঈদের ছুটি থাকলেও ৭ ও ৮ জুলাই (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল থেকে পুরোদমে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চলবে বলে জানা গেছে।
 
এদিকে প্রিয়জনদের সাথে ঈদ-উল-আজহার আনন্দ ভাগাভাগি শেষে ক্যাম্পাসে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। দীর্ঘ ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬