‘উন্নয়ন ও জীবনমানকে সামনে রেখে বাজেট করা উচিত’

২৬ জুন ২০১৮, ০৫:৫১ PM
প্রধান অতিথি ড. সাদাত হোসেনকে ক্রেস্ট উপহার দিচ্ছেন ইস্টার্ন ইইউনিভার্সিটি  কর্তপক্ষ

প্রধান অতিথি ড. সাদাত হোসেনকে ক্রেস্ট উপহার দিচ্ছেন ইস্টার্ন ইইউনিভার্সিটি কর্তপক্ষ © সংগৃহীত

পবলিক সার্ভিস কমিশন-পিএসসি’র সাবেক চেয়ারম্যান ডক্টর সাদাত হোসেন বলেছেন, উন্নয়ন, জীবনমান ও জীবনযাপন এ তিনটি বিষয়কে সামনে রেখে বাজেট প্রনয়ণ করা উচিত। ইস্টার্ন ইউনিভার্সিটিতে (ইইউ) আজ মঙ্গলবার ‘জাতীয় বাজেট : ২০১৮-১৯ ভাবনা ও বিতর্ক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  ইইউ’র ব্যবসায় অনুষদ এবং আইকিউএসি, ইইউ আজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে শিক্ষার্থীদের এ বিতর্ক  অনুষ্ঠিত হয়। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

স্বাগত বক্তব্যে ব্যাবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক ড. মোঃ আশরাফ হোসেন বলেন, ইস্টার্ন ইউনিভার্সিটি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, যারা পঞ্চম বারের মতো শিক্ষার্থীদের বাজেট ভাবনা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। শিক্ষার্থীরা তাদের বাজেট ভাবনাতে যেসব বিষয় উপস্থাপন করেন তা অতিথিদের দ্বারা প্রশংসিত হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব মহীউদ্দীন আহমেদ, বিপিএটিসি এবং নায়েম এর সাবেক পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুল জলিল, ইইউ’র ট্রেজারার মোহাম্মদ সিদ্দিক হোসাইন, ব্যাবসায় অনুষদের ডিন  ড. রাইসুল আউয়াল মাহমুদ সহ অন্যান্য অতিথিরা। 

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬