সোনারগাঁও ইউনিভার্সিটির যন্ত্রপ্রকৌশল বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর

১০ জুন ২০২৩, ০৪:১৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM

© টিডিসি ছবি

সোনারগাঁও ইউনিভার্সিটির যন্ত্রপ্রকৌশল বিভাগ এবং সোনারগাঁও ইউনিভার্সিটির মেকা ক্লাব যৌথভাবে নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থিত নিটল টাটা মোটরস লিমিটেডের সার্ভিস সেন্টার এবং তাদের ইন্ডাস্ট্রি পরিদর্শন করে। ওই পরিদর্শন আয়োজন এবং পরিচালনা করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের যন্ত্রপ্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর মো: মোস্তফা হোসেন।

গত ৩০মে আয়োজিত ওই পরিদর্শন কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করেন সোনারগাঁও ইউনিভার্সিটির যন্ত্রপ্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো: এহতেশামুল হক খান শুভ এবং প্রভাষক মো: মিসবাহ উদ্দিন। পরিদর্শন চলাকালীন শিক্ষার্থীরা নিটল-টাটা মোটরস লিমিটেডের অধীনে একটি প্রশিক্ষণ কেন্দ্রও ঘুরে দেখেন, যেখানে তারা সম্পূর্ণ গাড়ি মেরামত এবং রক্ষণাবেক্ষণকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে।

এই পরিদর্শনের সময় অংশগ্রহণকারীদের কাছে একটি উপস্থাপনা পরিচালিত হয় যেখানে নির্মাতা, বিক্রেতা এবং মেরামতের সুবিধার মৌলিক কাঠামো নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারীরা কারখানার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটিতে কীভাবে ডিজেল ইঞ্জিনের মেরামত করা হয় ও এর সম্পূর্ণ প্রক্রিয়া এবং নানারকম চাহিদা অনুসারে বিভিন্ন ধরণের ইঞ্জিন তৈরি করতে ব্যবহৃত উপাদানগুলো সম্পর্কে তারা শিখেন।

এছাড়াও কীভাবে কাঁচামাল ও অন্যান্য উপাদান সংগ্রহ করা হয়, সেই সাথে কিভাবে সেগুলো সেট আপ করা হয় এবং যানবাহনের অংশগুলির সমাবেশ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় সে সম্পর্কে অংশগ্রহণকারীরা শিখেন। 

পরে প্রশ্নোত্তর পর্ব এবং ফটোসেশনের মাধ্যমে দিনব্যাপী এ পরিদর্শন সফর শেষ হয়। শিক্ষার্থীরা এই সফরের ফলে খুব অনুপ্রাণিত হয় এবং অদূর ভবিষ্যতে তারা আরও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের আশাবাদ ব্যক্ত করে।

উল্লেখ্য, নিটল টাটা মোটরস লিমিটেড হলো বাণিজ্যিক যানবাহন এবং অটোমোবাইল ক্ষেত্রের একটি কোম্পানি যেখানে ভারী যানবাহন, ডিজেল ইঞ্জিন এবং বিভিন্ন ধরনের অটোমোবাইল যন্ত্রাংশ একত্রিত ও মেরামত করা হয়।

হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষি…
  • ০৬ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬