স্টামফোর্ডে সিনেমাটোগ্রাফি বিষয়ক কর্মশালা শুরু

০৯ মে ২০১৮, ০৫:৩৫ PM

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সিনেমাটোগ্রাফি বিষয়ক চারদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রাশেদ জামানের পরিচালনায় বুধবার সকাল ১০টায় ইউনিভার্সিটি সিদ্ধেশ্বরী ক্যাম্পাস অডিটোরিয়ামে কর্মশালা শুরু হয়।

‘ইমেজ কনস্ট্রাকশন’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ রেজিস্ট্রার মো. আব্দুল মতিন। এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুর রহমান, বিভাগের শিক্ষক চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, জাহিদুর রহিম অঞ্জন ও বিভাগের চেয়ারম্যান মহিউদ্দীন ফারুক। এছাড়া আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দোপাধ্যায়সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলচ্চিত্র ও মিডিয়া বিষয়ক একাডেমিক অধ্যয়নের প্রথম বিভাগ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ আয়োজিত এ কর্মশালায় ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬