ইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

১৫ মে ২০১৮, ০৪:০০ PM
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ভর্তি কমিটির চেয়ারম্যান মোঃ আলী আজ্জম

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ভর্তি কমিটির চেয়ারম্যান মোঃ আলী আজ্জম © সংগৃহীত

আজ থেকে শুরু হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সামার সেমিস্টারের ভর্তি মেলা। তিনদিন ব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত চলবে। এতে সামার ২০১৮ সেমিস্টারে শিক্ষার্থীদের ভর্তি ফি'তে ১০% ছাড় এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০%-১০০% টিউশন ফি ছাড়ের সুযোগ আছে। এছাড়া স্থায়ী ক্যাম্পাসে ভর্তির জন্য ২৫% বিশেষ বৃত্তির ব্যবস্থা ছাড়াও রয়েছে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় উপহার।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইর্স্টান ইউনিভার্সিটির ভর্তি কমিটির চেয়ারম্যান মোঃ আলী আজ্জম মেলার উদ্বোধন করেন। প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম, ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যান, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভর্তি মেলাতে আগ্রহী শিক্ষার্থীরা অভিজ্ঞ শিক্ষক ও ক্যারিয়ার কাউন্সিলরদের থেকে ক্যারিয়ার সংক্রান্ত তথ্য ও দিকনির্দেশনা পাবেন। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য: ইস্টার্ন ইউনিভার্সিটি, বাড়ী ২৬, সড়ক ৫, ধানমন্ডি, ঢাকা এবং স্থায়ী ক্যাম্পাস: সড়ক ৯, ব্লক বি, আশুলিয়া মডেল টাউন, আশুলিয়া, সাভার, ঢাকা। হেল্পলাইন- ০১৭৪১৩০০০০২, ০১৮৪৪১৬৯৬৫৯, ০১৮৪৪১৬৯৬৬০, ০১৮৪৪১৬৯৬৫১ (স্থায়ী ক্যাম্পাস) ফোন: ৯৬৭১৯১২, ৯৬৭১৯২৫ ওয়েব:  www.easternuni.edu.bd|  

 

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬