বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নেতৃত্বে শেখ কবির-কাজী আনিস

৩০ মে ২০২৩, ০৮:০৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শেখ কবির হোসেন ও ড. আনিস আহমেদ

শেখ কবির হোসেন ও ড. আনিস আহমেদ © ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠাতা-উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির সংঘ স্মারক মোতাবেক ২০২৩-২৫ সালের জন্য কার্যনিবাহী পরিষদের নির্বাচনে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ কবির হোসেন চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ড. আনিস আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ছাড়াও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক ভাইস চেয়ারম্যান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইশতিয়াক আবেদিন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কেবিএম মঈন উদ্দিন চিশতি কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনিবাহী পরিষদের অন্য নির্বাচিত সদস্যরা হলেন- পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একেএম এনামুল হক শামীম, সোনারগাঁও ইউনিভার্সিটির নজরুল ইসলাম বাবু, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাজী রফিকুল আলম, ব্র্যাক ইউনিভার্সিটির সাদাফ সাজ সিদ্দিকী, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শফিকুল ইসলাম মহিউদ্দিন, কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের চৌধুরী নাফিজ সরাফত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. সবুর খান, এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটির একেএম নুরুল ফজল বুলবুল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আব্দুল হাই সরকার, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়াদ আহমেদ তুষার, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সাউথইস্ট ইউনিভার্সিটির মো. রেজাউল করিম এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কাইয়ূম রেজা চৌধুরী।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহর নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) কার্যনিবাহী পরিষদের নির্বাচন পরিচালনা করেছে।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬