ইউজিসি চেয়ারম্যানকে এডাস্ট চেয়ারম্যানের অভিনন্দন

২৮ মে ২০২৩, ০৪:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বার নিয়োগ পাওয়া বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এডাস্ট) কর্তৃপক্ষ। 

এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ্যাডভোকেট লিয়াকত সিকদার ও ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ইউজিসি চেয়ারম্যানকে এই ফুলেল শুভেচ্ছা জানানো

আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, ট্রেজারার এ. কে. এম. দেলোয়ার হোসেন ও রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার।   

সৌজন্য সাক্ষাতে তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম ইউজিসি চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এর আগে সকাল ১১টার দিকে দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন ড. কাজী শহীদুল্লাহ। গত বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশনের চেয়ারম্যান পদে আরেক মেয়াদে নিয়োগ পান বর্তমান চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত ড. কাজী শহীদুল্লাহ।

শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষি…
  • ০৬ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬