নর্থ সাউথের ভর্তি পরীক্ষা সম্পন্ন, জানা গেল ফল প্রকাশের সময়

২৮ মে ২০২৩, ০৮:১০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজস্ব ক্যাম্পাসে ২০২৩ সালের সামার সেমিস্টারের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন বিভাগের স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষায় সাত হাজার ছয় জন শিক্ষার্থী অংশ নেন। ২৬০ জন শিক্ষক ও ২০০ জন কর্মকর্তা ভর্তি পরীক্ষা পরিচালনা করেন। সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১টায়। 

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে পরিবেশ ছিল উৎসবমুখর। অভিভাবকেরা সন্তানদের নিয়ে আসেন ও পরীক্ষা চলার সময় ক্যাম্পাসে অবস্থান করেন। 

বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ও কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম ইসমাইল হোসেন, রেজিস্ট্রার আহমেদ তাজমীন, স্কুল অব হেলথ এন্ড লাইফ সাইন্সেসের ডিন অধ্যাপক হাসান মাহমুদ রেজা, স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক হেলাল আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক জাবেদ বারী, ডিন, স্কুল অব হুমনিটিজ এন্ড সোশ্যাল সাইন্সেসের ডিন অধ্যাপক আবদুর রব খান, অফিস অব অ্যাডমিশনের (আন্ডারগ্রাড) পরিচালক অধ্যাপক কে এম এ সালাম, অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী  ও বিভিন্ন ডিপার্টমেন্টের পরিচালকেরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের খোঁজ খবর নেন তারা।

সহউপাচার্য ও বিভিন্ন অনুষদের ডিনেরা অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের পক্ষে তারা শুভকামনা জানান। এক সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের প্রকাশ করা হবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষি…
  • ০৬ আগস্ট ২০২৬