আরও একটির অনুমোদন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন ১১৩

২১ মে ২০২৩, ০৯:৫৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
চলতি বছর অনুমোদন পাওয়া ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

চলতি বছর অনুমোদন পাওয়া ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

দেশে নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, কাদিরাবাদ’ নামে নতুন এই বিশ্ববিদ্যালয় হবে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে।

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নামে কুমিল্লা, নাটোর, নীলফামারী, খুলনায় আরও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়টি নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১১৩।

‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, কাদিরাবাদ’ নামে এই বিশ্ববিদ্যালয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১০ ধারা অনুযায়ী দুই শর্তে স্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সনদপত্র দিয়ে সম্প্রতি আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার সাময়িক অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

শর্ত দুটি হলো- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত প্রোগ্রামসমূহের জন্য লাইব্রেরিতে পুস্তক, জার্নালের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এছাড়া লাইব্রেরিতে বাংলাদেশী লেখকদের মূল বই সংগ্রহ করতে হবে। সেই সাথে একজন পূর্ণকালীন লাইব্রেরিয়ান নিয়োগ করতে হবে; কম্পিউটার ল্যাবে সর্বশেষ সংস্করণের প্রসেসর (কোর আই ৯) ক্রয় করতে হবে এবং ল্যাবের আধুনিকায়ন করতে হবে।

এর আগে চলতি বছরের ১৭ ও ১১ এপ্রিল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি বাংলাদেশ ও তিস্তা ইউনিভার্সিটি নামে দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার। তার আগে ২৬ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, খুলনা’ নামে নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছিল। সব মিলিয়ে চলতি বছরের এ পর্যন্ত ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষি…
  • ০৬ আগস্ট ২০২৬