লিডিং ইউনিভার্সিটিতে কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

২১ মে ২০২৩, ০৯:১৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

© টিডিসি ফটো

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের আয়োজনে দুইদিনব্যাপী ইন্টার ইউনিভার্সিটি কালচারাল ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মে) অনুষ্ঠানে গান, নাচ, রেম্প, আবৃত্তি করে সবাইকে আনন্দ দেয় লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যরা। 

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  নৃত, সাস্ট সাহিত্য সংসত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোহনা (এমসি কলেজ) সংগঠন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং এতে স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উপদেষ্টা মিসেস শাম্মী আক্তার। 

এতে আরও বক্তব্য রাখেন ক্লাবের সহ- উপদেষ্টা সায়িদা নাজিয়া মাহবুবা, অনুষ্ঠানের টাইটেল স্পন্সর  IECC-Sylhet  এর পক্ষে ফজলে রাব্বি।

অনুষ্ঠান শেষার্ধে বক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাবের সভাপতি প্রলয় রকসিত, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ছাকিব, সহ-সভাপতি শাহারিয়ার হোসেন এবং স্বপ্নিল ঈশিতা। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন ক্লাবের  অর্গানাইজিং সেক্রেটারি তুষার তালুকদার ও পারফর্মার লিড দিগন্ত তালুকদার।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষি…
  • ০৬ আগস্ট ২০২৬