ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এইউবি উপাচার্যের সাক্ষাৎ

১০ মে ২০২৩, ০৩:২০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এইউবি উপাচার্যের সাক্ষাৎ

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এইউবি উপাচার্যের সাক্ষাৎ © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুলাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। মঙ্গলবার ড. খান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অফিসে চেয়ারম্যানের নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।

এই সময় তিনি এইউবির বর্তমান শিক্ষা কার্যক্রম ও গবেষণার নানান দিক নিয়ে অলোচনা করেন। মানসম্মত শিক্ষাপ্রদান অব্যাহত রাখতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন এইউবি উপাচার্য। পরে তিনি ইউজিসি চেয়ারম্যানের শারীরিক খোঁজ খবর নেন।

ইউজিসি চেয়ারম্যান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ সকল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণ ও নিয়মনীতি সংরক্ষন করে শিক্ষা কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।

আরও পড়ুন: এআইইউবির ভর্তি আবেদন শেষ ১৫ মে, পরীক্ষা ১৮ মে

এইউবি উপাচার্য তার অস্ট্রেলিয়ার ও কানাডার অভিজ্ঞতার আলোকে ইউজিসি চেয়ারম্যান মহোদয়কে বাংলাদেশে গবেষণা উন্নয়নের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আগামীতে গবেষণা কার্যক্রমের মান উন্নয়নের  পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনা শেষে উপাচার্য ইউজিসি চেয়ারম্যান মহোদয়ের সুস্থতা, দীর্ঘ আয়ু কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।

জবিতে আওয়ামীপন্থী ৫ কর্মকর্তাকে মারধরের পর বহিষ্কার করল প্র…
  • ১৭ নভেম্বর ২০২৬
নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেল জার…
  • ১৭ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগে বিএনপি ছাড়ার ঘোষণা দ…
  • ১৭ নভেম্বর ২০২৬
অগ্রহায়ণেই টেকনাফে পাওয়া যাচ্ছে কাঁচা আম, কেজি ৮০০ টাকা
  • ১৭ নভেম্বর ২০২৬
লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপর আওয়াম…
  • ১৭ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানবে কবে, জানাল আব…
  • ১৭ নভেম্বর ২০২৬