নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়

০৯ মে ২০২৩, ০৮:৩২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল-২০২২ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ মে) বিশ্ববিদ্যালয়ের এম.এইচ. খান অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা জীবনে করণীয় এবং বর্জনীয় বিষয়সমূহ ও নিয়মানুয়ীতার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে ভবিষ্যৎ বিশ্বের উপযোগী হিসেবে। নিজেদের সময়কে কাজে লাগিয়ে উন্নত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এতে সমাজ, বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যান সাধিত হবে। 

মো. মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তেব্যে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে শিক্ষার্থীদের সময়কে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি সময়ের সাথে নূতন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. মাহমুদুর রহমান, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. জেসমিন আরা বেগম, বিজনেস অ্যান্ড স্যোশাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সালেহ মো. মাশহেদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম মল্লিক, লাইব্রেরিয়ান ড. মো. জিল্লুর রহমান। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস, তাসফিয়া জেরিন সরকার, বৃষ্টি রয়, ফায়াদ নাকিব, সানজিদা ইসলাম, সারাফ আল হাবিব, ফাইজিয়া তাসনিম রাফসা ও নাজমুস সাকিব।

বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। বিভাগীয় প্রধানগণ, অফিস প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান। 

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence