আইআইইউসির নতুন প্রক্টর ইফতেখার উদ্দিন

১৮ অক্টোবর ২০২২, ১১:২৬ AM
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার উদ্দিন।

সোমবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার এএফএম  আকতারুজ্জামান কায়সার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়। আজ মঙ্গলবার তিনি এই দায়িত্ব যোগ দেবেন।

তিনি ২০০১ সালের ৪ অক্টোবর আইআইইউসিতে লেকচারার হিসেবে যোগ দেন। সহযোগী অধ্যাপক মো. ইফতেখার উদ্দিন ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসের ডিরেক্টর হিসেবেও নিয়োজিত আছেন।

আরও পড়ুন: ছবি অঙ্কন ছেড়ে ক্যালিগ্রাফি শুরু করেন আইআইইউসি ছাত্রী

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে এমএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার অধীনে পিএইচডি করছেন।

শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬