ফেনী ইউনিভার্সিটির উপাচার্য হলেন চবি অধ্যাপক ড. জামালউদ্দীন

১৫ অক্টোবর ২০২২, ০৮:৪৬ AM
অধ্যাপক ড. মো. জামালউদ্দীন আহমদ

অধ্যাপক ড. মো. জামালউদ্দীন আহমদ © টিডিসি ফটো

ফেনী ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মো. জামালউদ্দীন আহমদ। মহামান্য রাষ্ট্রপতি ও ফেনী ইউনিভার্সিটির চ্যান্সেলর মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে তিনি ৪ বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

দায়িত্বে যোগদান করে শুক্রবার তিনি বিশ্ববিদ্যালয়ের ৮ম অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সভাপতিত্ব করেন। এসময়ে তাকে স্বাগত জানান ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এ কে এম শাহিদ রেজা শিমুল, ট্রেজারার অধ্যাপক তায়বুল হক, ব্যাবসা প্রশাসন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মো. আবুল কাশেম, রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের এবং আইন বিভাগের অ্যাডভাইজার প্রফেসর ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ড. মো. আবু নোমান।

আরও পড়ুন: সোনার মানুষ গড়বার জন্য বিতর্ক খুব জরুরি মাধ্যম: শিক্ষামন্ত্রী

অধ্যাপক ড. মো. জামালউদ্দীন আহমদ ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়ীয়ায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে রসায়নে স্নাতক এবং ১৯৭৭ সালে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি প্রভাষক হিসেবে তার শিক্ষকতাজীবন শুরু করেন। পরবর্তীতে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেন।

১৯৯০ সালে তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিশ্লেষনীয় ও পরিবেশ রসায়নের ওপর পিএচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাজ্য থেকে চার্টার্ড কেমিস্ট হিসেবে এমফিল করেন। তাঁর ২৪০ টির অধিক গবেষণা ও প্রকাশনা রয়েছে।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনঅর্গানিক ক্যামিস্ট্রির শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রসায়ন বিভাগের সভাপতি হিসেবেও দুই দফা দায়িত্ব পালন করেন এবং ২০২০ সালে সেখান থেকেই অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

বাস থেকে পড়ে গিয়ে পবিপ্রবি ছাত্রী আহত, মেডিকেলে ভর্তি
  • ১১ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্ট…
  • ১১ নভেম্বর ২০২৬
ইবির বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় থানায় জিডি
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে রাবি ও জবির জরুরি বৈঠক আজ
  • ১১ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950