চীন গেল বাংলাদেশি শিক্ষার্থী‌দের প্রথম ফ্লাইট

২৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৭ PM
চীনে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরা

চীনে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরা © সংগৃহীত

দীর্ঘ‌দিন বন্ধ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থীদের নি‌য়ে প্রথম চার্টার্ড ফ্লাইট‌ ঢাকা থে‌কে চী‌নের কুমিংয়ের উ‌দ্দে‌শে যাত্রা ক‌রে‌ছে।সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান তার ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এক পো‌স্টে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

গত শনিবার চীনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত লি জিমিং জানান, মহামারি চলাকালে আটকেপড়া বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে আমরা ভিসা দেওয়া পুনরায় শুরু করেছি। তাদের জন্য নির্ধারিত ছয়টি চার্টার্ড ফ্লাইট চালু হবে। 

গত ১১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২৬ সেপ্টেম্বর চার্টার্ড ফ্লাইটে শিক্ষার্থীদের প্রথম ফ্লাইট ঢাকা থেকে কুনমিংয়ের উদ্দেশে রওনা করবে। দ্বিতীয় ফ্লাইটটি তার দুদিন পর শিক্ষার্থীদের নিয়ে ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যাবে। পরের মাসে দুটি ফ্লাইট (১০ ও ২৪ অক্টোবর) ঢাকা থেকে কুনমিং যাবে। একই মাসে দুটি ফ্লাইট (১২ ও ২৬ অক্টোবর) ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যাবে।

প্রায় দেড় হাজার শিক্ষার্থী চার্টার্ড ফ্লাইটে চীনে ফিরে যাবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে আরও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল মন্ত্রণালয়।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬