প্রেমের বিয়ে না মানায় আত্মহত্যা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের!

১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৫ PM
সৈয়দ আরিফ আহমেদ দরুদ

সৈয়দ আরিফ আহমেদ দরুদ © সংগৃহীত

প্রেম করে বিয়ে করেছিলেন বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দ আরিফ আহমেদ দরুদ (২৪)। তবে পরিবার সেই বিয়ে মেনে নেয়নি। এ কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন দরুদ বলে পুলিশের প্রাথমিক তদন্তে সামনে এসেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পূর্ব রামপুরা এলাকার একটি বাসা দরুদের লাশ উদ্ধার করে পুলিশ। নিনিহত দরুদ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় দরুদের মা রেবেকা আক্তার ও বোন গ্রামের বাড়িতে ছিলেন। তারাও মানসিকভাবে অসুস্থ। শনিবার দুপুরের দিকে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। সেটা পরিবার মেনে নিতে পারেনি। এই কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। এছাড়া পারিবারিক কিছু কারণও ছিল বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের ৫ জনই নারী, একজন শিশু—জান…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসপাতাল পরিদর্শন করছিলেন প্রধানমন্ত্রী, কক্ষে বসে ধূমপান ক…
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ছাত্রদল নেতার স্ত্রী স্কুলশি…
  • ১৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড়ের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, অন্য দুটির চেয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬