রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

১৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৯ PM
ঢামেক

ঢামেক © সংগৃহীত

রাজধানীর রামপুরার সাজের মায়া এলাকা থেকে সৈয়দ আরিফ আহমেদ (২৩) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রামপুরা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাসুদেব বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত আরিফ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়।

পুলিশ জানিয়েছে, আরিফ তার মা ও বোনকে নিয়ে রামপুরার ভাড়া বাড়িতে থাকতেন। সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। খবর পেয়ে আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাসুদেব জানান, ‘বিকেলে আমরা খবর পেয়ে তার বাসায় যাই। সেখানে গিয়ে তাকে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন : ক্রমেই বাড়ছে কৃষিগুচ্ছের ফলের অভিযোগ!

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ‘রামপুরা থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবিতে প্রো-ভিসির বিরুদ্ধে পরীক্ষার খাতা হারিয়ে ফেলার অভিযোগ…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬