প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল স্থগিত

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © লোগো

কারিগরি ত্রুটির কারণে প্রকাশের ৪ ঘণ্টা পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুর ১টায় ফল প্রকাশ করা হয়। পরে বিকেল পৌনে ৫টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ই-মেইলে পাঠিয়ে সব ডিপিইওদের (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) নির্দেশ দিয়ে বলা হয়, সংশোধিত ফলাফল কয়েকদিনের মধ্যে যাবে। ঘোষিত ফল স্থগিত করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সব প্রধান শিক্ষকদের জানিয়ে দিতে বলা হয়েছে।

তবে কি কারণে ফল স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি। এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সিস্টেস অ্যানালিস্ট অনুজ কুমার রায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফলাফলের কোডিংয়ে সমস্যা দেখা দেওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে। কাজ চলছে, শিগগির ফল আবার প্রকাশ করা হবে।

এর আগে দুপুরে ১টায় ফল প্রকাশ করা হয়। তখন জানানো হয়, প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। 

প্রাথমিকের বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়ার পর বিকেল সাড়ে চারটার দিকে তা সরিয়ে নেওয়া হয়।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence