শিক্ষকদের বিরুদ্ধে সরাসরি বিভাগীয় মামলা করতে পারবেন শিক্ষা অফিসাররা

১৫ জুলাই ২০২২, ০৮:৪৫ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বিরুদ্ধে সরাসরি বিভাগীয় মামলা রুজু ও পরিচালনার ক্ষমতা দেয়া হয়েছে বিভাগীয় উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তদন্ত ও শৃঙ্খলা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও পরিচালনা করার দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের ওপর অর্পণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর সহকারী শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও পরিচালনা করার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ওপর অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও পরিচালনা করার দায়িত্ব যথাক্রমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ওপর অর্পণ করা হলো।৯  

স্বর্ণের দাম দুই লাখের নিচে, আরও কমবে নাকি বাড়বে?
  • ২৬ নভেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার শিক্ষকের পোস্ট— ‘এই আবহাওয়ায় কিশোরী খেতে ইচ্…
  • ২৬ নভেম্বর ২০২৬
সোনার দাম বাজুস ১ লাখ ৯৬ হাজার বললেও গ্রাহক কেনেন ২ লাখ ৩০ …
  • ২৬ নভেম্বর ২০২৬
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
  • ২৬ নভেম্বর ২০২৬
ঢাকার কর অঞ্চল-২৪ এ বড় নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৬ নভেম্বর ২০২৬
দেশে অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে বছরে মারা যাচ্ছেন ১ লাখ…
  • ২৬ নভেম্বর ২০২৬