প্রাথমিকের নতুন ডিজি মুহিবুর রহমান

২৪ জুন ২০২২, ০২:৩৬ PM
মো. মুহিবুর রহমান ও প্রাথমিকের লোগো

মো. মুহিবুর রহমান ও প্রাথমিকের লোগো © ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. মুহিবুর রহমানকে। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৩ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসজিব এরফানুল হক।

আদেশে বলা হয়েছে, ‘‘নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালনকারী সোহেল আহমেদ আগামী ২৫ জুন অবসরত্তোর ছুটিতে গমন করবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মহাপরিচালক পদে কোন কর্মকর্তা পদায়িত না হওয়া পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুর রহমান-কে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধিমতে দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।’’

জাতীয় সংসদের অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি 
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৬৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
  • ১১ আগস্ট ২০২৬
'র' প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই: প্রধানমন্…
  • ১১ আগস্ট ২০২৬
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি, অব্য…
  • ১১ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম
  • ১১ আগস্ট ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন …
  • ১১ আগস্ট ২০২৬