প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজির দায়িত্বে সোহেল আহমেদ

১৫ জুন ২০২২, ০১:০৯ PM
সোহেল আহমেদ

সোহেল আহমেদ © সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার (১৫ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে (পরিচিতি নং ৫৩১২) অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) হিসেবে পদায়ন করেছেন।  

ফলে দাপ্তরিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে উক্ত অধিদপ্তরে মহাপরিচালক (গ্রেড-১) পদে কোনো কর্মকর্তা পদায়িত না হওয়া পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।  

তিনি বিধিমতে দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।  

চাকরির মেয়াদ শেষ হওয়ায় অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে গত সোমবার (১৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। এরপর দিন মঙ্গলবার (১৪ জুন) তিনি অবসরে যান।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬