নতুন শিক্ষার বীজ বপনের কাজে হাত দিয়েছে সরকার: প্রাথমিক সচিব

১৫ মার্চ ২০২২, ০৫:১৬ PM
 আমিনুল ইসলাম খান

আমিনুল ইসলাম খান © ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার পুরোনো ধারার শিক্ষার খোলনলচে পাল্টে এমন এক নতুন শিক্ষার বীজ বপনের কাজে হাত দিয়েছে, যা শিক্ষার্থীর মস্তিস্ক ও পিঠ থেকে মুখস্থবিদ্যার বোঝা ঝেড়ে ফলে তাদের কৌতুহল, জিজ্ঞাসা, অনুসন্ধান, গবেষণা ও ভাবনার শক্তিকে জাগাবে ও কাজে লাগাবে।

আজ মঙ্গলবার রাজধানীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘৪র্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক’ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় (ভার্চুয়াল) এ কথা বলেন তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, পরিচালক হামিদুল হক।

সচিব আরও বলেন, শিক্ষককেন্দ্রিক ব্যবস্থা থেকে শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষায় উত্তরণে সরকার গুরুত্বারোপ করেছে। এর ফলে বয়সোচিত যোগ্যতা এবং সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে শিশু তার জানার পরিধি বাড়াবে, আপন ভূবন সাজাবে। সে নিজেই নানা চ্যালেঞ্জ গ্রহণ করবে, তা মোকাবেলা করে অভীষ্ট গন্তব্য পৌঁছাবে। তাই আমরা বলতে পারি, শিক্ষার শক্তিই পৃথিবীর অপার সম্ভাবনা ও ভবিষ্যৎ স্বপ্নকে সত্যি করতে পারে।

কর্মশালায় ‘৪র্থ শিল্প বিপ্লবে শিক্ষায় সম্ভাব্য চ্যালেঞ্জ এবং আমাদের করণীয়, প্রস্তুতি’ বিষয়ে চারটি ক্ষেত্রে (কনটেন্ট ও শিখন-শেখানো কার্যক্রম, শিক্ষক সক্ষমতা উন্নয়ন, মূল্যায়ন এবং অবকাঠামো) ৪টি দলের দলীয় কাজ উপস্থাপন করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ…
  • ১১ আগস্ট ২০২৬
স্পেসএক্সের হাত ধরে মহাকাশে পাড়ি দেবে ভিয়েতনামের ভিনস্পেস 
  • ১১ আগস্ট ২০২৬
হলের সিট বণ্টন নীতিমালার দাবি কুবির বিজয়-২৪ হলের শিক্ষার্থী…
  • ১১ আগস্ট ২০২৬
ভোটারতালিকা থেকে প্রকাশ রাজকে উধাও করে দিল বিজেপি
  • ১১ আগস্ট ২০২৬
আখেরি চাহার সোম্বা কী, রাসূল (সা.)-এর কী অসুখ হয়েছিল
  • ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ১১ আগস্ট ২০২৬