উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে ৫১ সহকারী কর্মকর্তা

০৬ অক্টোবর ২০২০, ০৪:৩২ PM

© লোগো

৫১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) এসব কর্মকর্তাকে উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিয়ে নতুন দপ্তরে পদায়ন করে এক আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, চলতি দায়িত্বকে পদোন্নতি হিসেবে গণ্য করা যাবে না। ওই পদে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সরাসরি কর্মকর্তা নিয়োগ বা পদায়ন করা হলে এসব কর্মকর্তাদের আগের পদে ফেরত যেতে হবে।

চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তার পদোন্নতি না হওয়া পর্যন্ত মূল পদ বা ফিডার পদ শূন্য ঘোষণা করা যাবে না বলেও আদেশে বলা হয়েছে। চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগদান করতে হবে।

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬