প্রাথমিক শিক্ষা অধিদফতরের ডিজির দায়িত্বে সোহেল আহমেদ

১৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪০ PM

© সংগৃহীত

মেয়াদ শেষ হওয়ায় অবসরে গেলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ। এখন থেকে মহাপরিচালকের সার্বিক দায়িত্ব পালন করবেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সোহেল আহমেদ।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।

জানা যায়, ৫৯ বছর পূ্র্ণ হওয়ায় গ্রেড-১ কর্মকর্তা ফসিউল্লাহকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। এরপর অপর আরেকটি আদেশে সোমবার থেকেই তাকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়।

পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ফসিউল্লাহকে অবমুক্ত করে অফিস আদেশ জারি করা হয়। একই আদেশ বলা হয়, মহাপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালকের সার্বিক দায়িত্ব পালন করবেন।

শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে ধরে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস
  • ১১ অক্টোবর ২০২৬
স্বচ্ছ পানির নান্দনিকতা হারিয়ে বেহাল ইবির একমাত্র লেক
  • ১১ অক্টোবর ২০২৬
ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ১১৫০ হুতি যোদ্ধা …
  • ১১ অক্টোবর ২০২৬
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬