অবসরে ফসিউল্লাহ, ডিপিই মহাপরিচালকের দায়িত্বে সোহেল

১৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৭ PM
মো. ফসিউল্লাহ

মো. ফসিউল্লাহ © ফাইল ফটো

মেয়াদ শেষ হওয়ায় অবসরে গেলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক মো. ফসিউল্লাহ। তাঁর স্থলে নতুন নিয়োগ না দেয়া পর্যন্ত মহাপরিচালকের সার্বিক দায়িত্ব পালন করবেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

৫৯ বছর পূ্র্ণ হওয়ায় গ্রেড-১ কর্মকর্তা ফসিউল্লাহকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। এরপর অপর আদেশে সোমবার থেকেই তাকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়।

পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ফসিউল্লাহকে অবমুক্ত করে অফিস আদেশ জারি করা হয়। একই আদেশ বলা হয়, মহাপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালকের সার্বিক দায়িত্ব পালন করবেন।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬