বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে যা বললো মন্ত্রণালয়

০৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪১ PM

© লোগো

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে প্রচারণা চালাচ্ছে একটি স্বার্থান্বেসী মহল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোন প্রস্তাব এ মন্ত্রণালয়ে বিবেচনা করার সুযােগ নেই। এ জন্য সংশ্লিষ্ট সকলকে সর্তক থাকতে বলা হয়েছে। আজ রবিবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আকরাম আল-হোসেন স্বাক্ষরিত এত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ঘােষণা অনুযায়ী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তিন ধাপে জাতীয়করণ করা হয় এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের ১০৪,০০০ জন শিক্ষককে আত্মীকরণ করা হয়। সার্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোন এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়ােজন হলে সরকার নিজ উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় স্থাপনসহ শিক্ষক নিয়ােগ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোন প্রস্তাব এ মন্ত্রণালয়ে বিবেচনা করার সুযােগ নেই। তবে বিভিন্ন সূত্রে জানা যায় যে, কোন কোন স্বার্থান্বেসী মহল বিদ্যালয় জাতীয়করণ করা হবে মর্মে প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং কোন কোন ক্ষেত্রে অর্থ সংগ্রহ করছে, যা অনভিপ্রেত।

“এ অবস্থায়, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্ররােচিত না হওয়ার জন্য এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কোন আবেদন/সুপারিশ/প্রতিবেদন এ মন্ত্রণালয়ে প্রেরণ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলো।”

শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে ধরে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস
  • ১১ অক্টোবর ২০২৬
স্বচ্ছ পানির নান্দনিকতা হারিয়ে বেহাল ইবির একমাত্র লেক
  • ১১ অক্টোবর ২০২৬
ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ১১৫০ হুতি যোদ্ধা …
  • ১১ অক্টোবর ২০২৬
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬