আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ বাণিজ্য নেই: গণশিক্ষা প্রতিমন্ত্রী

০৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৪ PM

© সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, মেধার মূল্যায়ন আওয়ামী লীগ সরকারই করে। বর্তমান সরকারের আমলে কোন নিয়োগ বাণিজ্য নেই। তাই মেধাভিত্তিক নিয়োগ দিচ্ছে সরকার। নিয়োগ পরীক্ষায় যারা ভালো করছে তারাই বিনা টাকায় চাকরি পাচ্ছেন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলা হলরুমে অতিদ্ররিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, তোমাদের ভালো করে লেখাপড়া করতে হবে। সুশিক্ষিতরাই পারবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে। অতি-দ্ররিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়ায় দাতা সংস্থা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

এ সময় পিকেএসএফের আর্থিক সহায়তায় ও আরডিআরএস’র বাস্তবায়নে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার অতিদরিদ্র পরিবারের ২১ জন মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির তুলে দেন প্রতিমন্ত্রী।

কর্ম সহায়ক প্রকল্পের আরডিআরএস বাংলাদেশের প্রকল্প সমম্বনয়কারী গৌতম কুমার হালদারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাব্বি বাবু, আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সিনিয়র ক্রেডিট অফিসার ময়েন উদ্দিন পাটোয়ারী, রৌমারী এলাকা ব্যবস্থাপক ফিরোজ জামান ও সাজেদুর রহমান, স্কুল ফিডিং কর্মকর্তা মো. জয়নাল আবেদিন ও মশিউর রহমান প্রমুখ।

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬