জামা জুতা ব্যাগ কেনার টাকা শিগগির পাচ্ছেন প্রাথমিকের শিক্ষার্থীরা

২৭ জুলাই ২০২০, ০২:২৩ PM

© ফাইল ফটো

প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে স্কুলড্রেস, জুতা ও ব্যাগ কেনার জন্য ১০০০ টাকা করে দিচ্ছে সরকার। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির অনুমোদন দিয়েছেন জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহ বলেন, দ্রুত অর্থ অভিবাবকদের মোবাইলের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

আজ সোমবার (২৭ জুলাই) এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত অনলাইন সেমিনারে এ কথা বলেন তিনি। প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা ‌শিক্ষা প্রতিমন্ত্রী মো. জা‌কির হো‌সেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফসিউল্লাহ বলেন, বর্তমানে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে জামা জুতা ও ব্যাগ কিনতে প্রধানমন্ত্রী ১ হাজার টাকা প্রদানে অনুমোদন দিয়েছেন। দ্রুত অর্থ অভিবাবকদের মোবাইলের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে আমরা টেলিভিশন সম্প্রচার কার্যক্রম শুরু করেছি। শিক্ষকরা তাদের নিজেদের শিক্ষার্থীদের নিয়মিত খোঁজ-খবর রাখছেন।

তিনি আরও বলেন, আমরা বেশ কয়েকটি রিকভারি পরিকল্পনা তৈরি করেছি। পরিস্থিতির উপর নির্ভর করে তা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি চলমান সিলেবাসকে সংক্ষিপ্ত করা হচ্ছে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য একটি হেল্পলাইন সেন্টার চালু করা হচ্ছে। এর মাধ্যমে ফোন করে পছন্দ শিক্ষকের কাছ থেকে পাঠ্য বিষয়ক পরামর্শ পাবে শিক্ষার্থীরা।

আমাদের শিক্ষকদের মোটিভেশনের মাধ্যমে যোগ্য করে তোলা হয়েছে। শিক্ষকরা দায়িত্ব নিয়ে মমতা দিয়ে তার নিজ শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ খবর নিচ্ছে বলেও জানান মহাপরিচালক।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬