প্রাথমিকের আরও ৪৫ সহকারী শিক্ষককে বদলি, দেখুন তালিকা

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও ৪৫ শিক্ষককে বদলি ও সংযুক্তি করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি/সংযুক্তি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় কমিটির সুপারিশ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৩৮,০০,০০০০,০০৮,০১৯,০০১, ২৪-৫৬৬ নং স্মারকের প্রশাসনিক অনুমোদনের পরিপ্রেক্ষিতে উল্লিখিত সহকারী শিক্ষকদের নামের পার্শ্বে বর্ণিত বিদ্যালয়ে বদলি/সংযুক্তি/সংযুক্তির মেয়াদ বৃদ্ধি  শর্ত মোতাবেক নির্দেশক্রমে প্রদান করা হলো। 

বদলির ক্ষেত্রে শর্ত সমূহ:
(১) কর্মরত বিদ্যালয়ে পাঁচ জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত থাকলে আদেশটি প্রতিস্থাপন সাপেক্ষে কার্যকর হবে;

(২) বদলিকৃত বিদ্যালয়ে শূন্য পদ না থাকলে আদেশটি সংযুক্তি হিসেবে (পরবর্তী ১ বছরের জন্য) গণ্য হবে। সেক্ষেত্রে সংযুক্তিকৃত বিদ্যালয়ে ইতোমধ্যে তিন জন বা তার অধিক শিক্ষক সংযুক্ত থাকলে এ আদেশটি বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে নতুনভাবে আবেদন করতে হবে।

 সংযুক্তির ক্ষেত্রে শর্ত সমূহ:
(১) কর্মরত বিদ্যালয়ে পাঁচ জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত থাকলে আদেশটি প্রতিস্থাপন সাপেক্ষে কার্যকর হবে;

(২) সংযুক্তিকৃত বিদ্যালয়ে ইতোমধ্যে তিন জন বা তার অধিক শিক্ষক সংযুক্ত থাকলে এ আদেশটি বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে নতুনভাবে আবেদন করতে হবে;

(৩) সংযুক্তির ক্ষেত্রে মেয়াদ হবে যোগদানের তারিখ হতে এক বছর।   

May be an image of blueprint and text

May be an image of blueprint and text

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬