প্রাথমিকের নতুন নীতিমালায় প্রশিক্ষণ বাধ্যতামূলক হচ্ছে

সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষকের জন্যও কি বাধ্যতামূলক, জানালেন প্রতিমন্ত্রী

২৬ জুলাই ২০২৬, ১০:৫৭ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

চাকরিতে প্রবেশের শুরুতেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এজন্য আগামী আগস্টে নতুন নীতিমালা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে ২০২৫ সালে সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষকরা যোগদান করলে, আগের নীতিমালায় তারা চাকরিতে যোগদান করবেন বলেও তিনি জানিয়েছেন।

আজ রবিবার (২৬ জুলাই) সিলেট পিটিআইয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সহকারী শিক্ষকদের নিয়োগকর্তা হল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর অধীনে তারা কর্মরত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আগের নীতিমালা অনুসারে প্রশিক্ষণের যে পদ্ধতিটি ছিল সেটি পরিবর্তনের জন্য আমরা নতুন নীতিমালা করছি।  

‘‘আপনি নিয়োগ পেয়ে ক্লাসরুমে যাবেন তারপর যদি সময় হয় আপনাকে প্রশিক্ষণে পাঠানো হবে। তাই আপনি প্রশিক্ষণ ছাড়াই ক্লাসরুমে গিয়ে পড়ানো শুরু করেন। এখন যেকোনো প্রশিক্ষণের একটা শেষও আছে। আপনি মেডিকেল স্কুলে ঢুকলেই কি আপনি মেডিকেল স্কুল পাশ করে বের হন? বেশির ভাগই বের হয়, দুই চারজন বের হতে সক্ষম হয় না, এরকমও হয়। ঠিক না? তো এখন আমি আপনাকে ট্রেনিং পাঠাই আপনি ট্রেনিং পাস করলেন না। তখন কি হবে? এখন ট্রেনিং এত মুশকিল না যে আপনি পাস করবেন না। কিন্তু আপনি মনোযোগই দেন নাই। এতটুকুও খাটনি আপনি করেননি যে আপনি পাস করবেন। তখন কি হবে?’’

প্রতিমন্ত্রী বলেন, তো এখন নিশ্চিতভাবে আমরা এই মুহূর্তে যে কাজ করছি সব কাজগুলো পুরোনো নীতিমালার আঙ্গিকেই করছি। কারণ নীতিমালা তো চেঞ্জ হয়নি। কিন্তু আবার আগস্টে আমরা নতুন নীতিমালা আনার কাজ করছি। সো সাড়ে ১৪ হাজার শিক্ষক আছে তারা তাদের জায়গায় পৌঁছে যাবেন। কিন্তু আমি আশাবাদ ব্যক্ত করছি যে তারাও সঠিকভাবে ট্রেনিংটা নেবেন। যেন আগামী দিনগুলোতে যারা আসবেন তাদের সাথে কোনো বৈষম্য তৈরি না হয়।

সাড়ে ১৪ হাজার শিক্ষক নতুন নীতিমালায় আসবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হলো তাদের নিয়োগকর্তা। তো অধিদপ্তর এখন যে নীতিমালায় কাজ করছে অধিদপ্তর কি লিগালি সে নীতিমালা বাইরে যেতে পারে? যদি না পারে তাহলে যে নীতিমালায় কাজ করছে সেই নীতিমালায় কাজ হবে। আর নতুন নীতিমালার কাজ আমরা করছি, সেটা আগামীতে কার্যকর হবে। সেই আঙ্গিকে এখন পরিচালিত হচ্ছে সবকিছু।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬