প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

ছোট্ট মেয়ে লিসা প্রধানমন্ত্রীকে এসে বলল, ‘আব্বা বিএনপি করায় অত্যাচারিত হয়েছে’

১৫ জুলাই ২০২৬, ০২:২১ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বক্তব্য দিচ্ছেন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বক্তব্য দিচ্ছেন © সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘সুন্দর পরিবেশে আমরা পুরস্কার বিতরণ করছিলাম। হঠাৎ একটি ছোট্ট মেয়ে এলো, নাম লিসা। সে এসে বলল, প্রধানমন্ত্রী আপনাকে দেখার ইচ্ছে আমার। অনেক অনেক ছোট থাকতে দেখার ইচ্ছে আমার। আজকে সেই দিন যে এলো, খুব খুশি হলাম। এই বলেই সে কান্না শুরু করে দিল।’

‘প্রধানমন্ত্রী জানতে চাইলেন, লিসা তোমার কি হয়েছে? সে বলল, আমার আব্বা বিএনপি করতেন, সেই কারণে অত্যাচারিত হয়েছে। যার কারণে অত্যাচারিত হয়েছি, তার কাছ থেকে আজকে পুরস্কার পেয়েছি’। বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানের বক্তব্যে এমন তথ্য জানান গণশিক্ষা মন্ত্রী।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘এ ছোট্ট ঘটনাটি এখানেই ঘটে গেল। আমরা সেই অতীতকে ভুলে গিয়ে আগামী দিনে যেতে চাই। আগামীর বাংলাদেশ গড়তে চাই। আর আগামীর বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে নতুন ভাবনাকে নতুন চিন্তা-চেতনাকে নিয়ে কাজে লাগাতে হবে। সেই কাজটি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

আরও পড়ুন: পাঁচ মাসে অনেক প্রতিকূলতা পার করতে সক্ষম হয়েছি: গণশিক্ষা প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুড়ি করেছিলেন। আজকে যে শিশু পার্কের কথা বলা হয়েছে, সেটা করেছিলেন। তার সময়ে একুশে পদক দেওয়া হয়েছিল, স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়ার সময়ে প্রত্যেক গুণীজনকে সম্মান করার অভিপ্রায় ব্যক্ত হয়েছিল এই জাতীয়তাবাদী দল থেকে। আজকের প্রধানমন্ত্রী আগামীর প্রজন্মকে কাছে টেনে নিয়েছেন।’ 

মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার বাজেট বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা সেদিকে কাজ করছি। তিনি ওয়ান টিচার ওয়ান ট্যাব ব্যবস্থাটি করছেন। মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করছেন। আগামীর প্রজন্মকে, এই শিশুদের থেকে আমরা যেন সত্যিকার অর্থে শিক্ষার্থী বের করে নিয়ে আসতে পারি। আমাদের দেশকে গঠন করতে পারি।’

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9