নিজ জেলায় সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

১৪ জুলাই ২০২৬, ০৮:৫৯ PM
চাঁদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

চাঁদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ © সংগৃহীত

এইচএসসি পরীক্ষা স্থগিত, পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিজ জেলা চাঁদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে জেলার বাসস্ট্যান্ড মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় নিজেদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দেন।

এ সময় তারা ‘দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি-ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম- সংগ্রাম, সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় তারা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং অস্বাভাবিক কঠিন প্রশ্ন থাকায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিন্ন প্রশ্নপত্রও আগের বছরের তুলনায় অনেক কঠিন ছিল বলে দাবি করেন তারা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীরা এক ঘণ্টারও কম সময় সড়কের একপাশে অবস্থান করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাময়িক যানজট সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9