‘ফার্মের মুরগীদের’ বন্ধুরা শহীদ হয়েছে বলেই আপনি শিক্ষামন্ত্রী: আসিফ

১৪ জুলাই ২০২৬, ০৭:৫৮ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © টিডিসি সম্পাদিত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘যাদের ফার্মের মুরগি বলছেন তাদের বন্ধুরা শহীদ হয়েছে বলেই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন।’

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি লেখেন , ‘১৭ বছরের ফার্মের মুরগিদের খাঁচা থেকে বের করে মুক্তির স্বাদ দেওয়া শিক্ষার্থীদেরই বলা হচ্ছে ফার্মের মুরগি!’

এর আগে গতকাল সোমবার রাতে এক পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে শিক্ষামন্ত্রীর কথোপকথন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই কথোপকথনের একটি ভিডিওতে পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’

প্রসঙ্গত, সারাদেশে টানা বৃষ্টিপাত, বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চলমান রাখায় তোপের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রীর পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে মন্ত্রীর করা একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়েও চলছে তীব্র সমালোচনা।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬