শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে যন্তরমন্তরে টানা ১৮ দিন অনশনে সোনম ওয়াংচুক, হাসপাতালে নিতে মামলা

১৫ জুলাই ২০২৬, ১১:৪৮ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১২:২৩ PM
অনশনকারী সমাজকর্মী সোনম ওয়াংচুক

অনশনকারী সমাজকর্মী সোনম ওয়াংচুক © সংগৃহীত

ভারতের দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সমাজকর্মী সোনম ওয়াংচুক টানা ১৮ দিন অনশন করে যাচ্ছেন। তার শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় তাকে হাসপাতালে ভর্তি ও জোরপূর্বক চিকিৎসার নির্দেশনা চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আইনজীবী রাকেশ কুমার সাইনি দিল্লি হাইকোর্টে আবেদন করে সোনমকে দ্রুত একটি সরকারি হাসপাতালে স্থানান্তর, তরল খাদ্য ও প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ এবং চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়ার আহ্বান জানান। আদালত তার আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। বুধবারই এ বিষয়ে শুনানি হতে পারে।

দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ মামলাটি গ্রহণ করেন।

নিট পরীক্ষা নিয়ে বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তর মন্তরে আন্দোলন চলছে। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সোনম ওয়াংচুক প্রথমে সমর্থন প্রকাশ করেন। পরে সরকারের কাছ থেকে সন্তোষজনক সাড়া না পেয়ে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন।

দীর্ঘ অনশনের কারণে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল। সোমবার যন্তরমন্তরে গিয়ে সোনমের সঙ্গে সংহতি জানান লেখক অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং অর্থনীতিবিদ জয়তী ঘোষ। তারা সোনমকে অনশন ভাঙার আহ্বান জানালেও তিনি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ অনশনে সোনম ওয়াংচুকের ওজন অনেক কমে গেছে। একই সঙ্গে তারা এ ইস্যুতে মন্ত্রীর পদত্যাগের বিষয়ে চুপ থাকায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9