১২ পিটিআইয়ে ডিপিএড ২য় সেমিস্টারে ভর্তি ২০ জুলাইয়ের মধ্যে

০৭ জুলাই ২০২৬, ০১:১৬ PM
১২ পিটিআইয়ে ডিপিএড ২য় সেমিস্টারে ভর্তি ২০ জুলাইয়ের মধ্যে

১২ পিটিআইয়ে ডিপিএড ২য় সেমিস্টারে ভর্তি ২০ জুলাইয়ের মধ্যে © সংগৃহীত

দেশের ১২টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) পরিচালিত ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামের ২য় সেমিস্টারে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ১ম সেমিস্টার পরীক্ষা সম্পন্নকারী প্রশিক্ষণার্থী শিক্ষকদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর এক আদেশে এ কথা জানানো হয়। দেশের ১২টি পিটিআইয়ের সুপারিন্টেনডেন্টদের এই ভর্তি প্রক্রিয়া ও একাডেমিক কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে নেপ।

আদেশে বলা হয়, ডিপিএড প্রোগ্রামের ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা গত ২ জুলাই সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর পরই গতকাল থেকে নির্ধারিত একাডেমিক রুটিন অনুসরণ করে ২য় সেমিস্টারের নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। তবে ভর্তি প্রক্রিয়া চলমান থাকলেও এই সেমিস্টারের নিয়মিত ক্লাস ইতোমধ্যেই গতকাল রোববার থেকে শুরু হয়েছে। ২য় সেমিস্টারের সকল পাঠ্যবইয়ের সফট কপি যথাসময়ে নেপের অফিসিয়াল ওয়েবসাইটে (www.nape.gov.bd) আপলোড করা হবে।

আদেশে বলা হয়, ২য় সেমিস্টারে ভর্তির জন্য নির্ধারিত ৬ হাজার টাকা ভর্তি ফি জমা দিতে হবে। প্রশিক্ষণার্থীদের ব্যাংকে টাকা জমাদানের মূল রশিদ বা অ্যাপ স্টেটমেন্টের প্রিন্ট কপি এবং ১ম সেমিস্টারের প্রবেশপত্রের (অ্যাডমিট কার্ড) ফটোকপি নিজ নিজ পিটিআইয়ে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। আগামী ২০ জুলাই বিকাল ৪টার মধ্যে অবশ্যই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট পিটিআই কর্তৃপক্ষ একটি সুনির্দিষ্ট ভর্তি রেজিস্টারে প্রশিক্ষণার্থীদের তথ্য লিপিবদ্ধ করবেন এবং নাম ও রোল নম্বরসহ ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা আগামী ২২ জুলাইয়ের মধ্যে ই-মেইলের মাধ্যমে ([email protected]) নেপ-এ পাঠাতে বলা হয়েছে।

ট্যাগ: পিটিআই
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬